না বলতে নেই কখনও,লড়াই করো শেষ পর্যন্ত
বলতো,মৃত্যু কি সমাপ্তি রেখা নয় ? আর লড়াই বেঁচে থাকার প্রেরণা
লড়তে লড়তে এক সময় যদি তুমি দাঁড়িয়ে যাও,- শেষ প্রান্তে
তেপান্তরের মাঠে, যেখান হতে শুরু ধূ ধূ মরু আর চির নীরবতা,- মৃত্যু, মৃত্যু।
নেই,কোন লাভ নেই,লড়াই বিহীন জীবন কাটানোতে,জীবন অর্থ লড়াই।
ইশারায় তোমাকে বলছে ঈশ্বর,মানব জন্ম শুধুমাত্র লড়াইয়ের জন্যেই।
৩০/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



