
আশাবাদ
সরব পাখি যারা নিত্যদিনের
রাজনীতিবিদ নয় তারা,তবু জ্ঞান তাদের বিশেষজ্ঞের
সরব তারা ,নিরাপদ দূরত্বে থেকে।
এমন যদি হতো,তাদের পাওয়া যেতো বিপদে,
যুদ্ধের দিনে, কী ভালো না হতো ,-বাংলাদেশের।
সব বিষয়ে পণ্ডিত যিনি
কালো বিড়াল খুঁজছো কেন আঁধারের মাঝে?
খন্ডকালিন চিন্তায় জড়িও না আর
গড় বুদ্ধির ঘরে শিয়ালে সিঁধ কাটে।
ঘরে রাখিও শান্তি তোমার
বরাবরই যেমন ছবি ভাসে –অল্প বিদ্যা ভয়ংকরী।
০২/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




