তারপর, কোন এক শেষ বিকেলে, গোধূলীর আলোয়
যদি বলি, অনেক তো হলো
এবার না হয় যেতে দাও
মুখ ফিরিয়ে রাখবে কি তুমি? - বিদায় বেলায়।
একদিন যেতে হবে সবাইকে,তোমাকে,- আমাকে
শুধু পড়ে থাকবে স্মৃতি,কেউ হয়তো মনে করবে, নিরবে
- একজন ছিল,- গল্প বলতো,ভালোবাসতো,সাফল্যের কথা শোনাতো,বলতো
বেঁচে থাকলে বাধা আসবে। তবুও এগিয়ে যেতে হয়
আর এগিয়ে যাওয়াই নিয়ম।
তারপর,সেই স্মৃতিতে জমবে ধূলো,একটু একটু করে
স্মৃতিগুলো হারিয়ে যাবে কিম্বা চাপা পড়বে
ধূসর ধূলোর নীচে।
তারপর, বিদায় বেলার স্মৃতির মিছিল চলে যায় কালের আঁধার কোনে।
০৪/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




