
রাজনীতির সুফল যদি পেতে চাও
ফসলের বীজগুলির যত্ন নিও
আগাছার বীজগুলি থাকে সুপ্ত অবস্থায়
পরিবেশ পেলে নিজেরে জাগায়।
অপরাজনীতির অপদেবতাগুলি আমাদের চারপাশে ঘুরছে অবিরত
রাজনীতির যত আছে আগাছা আমাদের দ্বারা নির্বাচিত।
তোমার কি নিজের কোনই কাজ নেই
কেন হিসাব কষ রাজনীতির ভাই?
নিজের খেয়ে বনের মোষ কেন তাড়াও
নিজের শত্রু কেন বাড়াও?
এই বাংলাদেশে রাজনীতির ফসলী জমি আগাছায় ভরা
কৃষক কাদের বলি,যাদের দুই নয়নে ধর্মের সুরমা মাখা
আগাছার বীজ দেখো কেমন তার বিস্তৃতি
যেমন আমাদের রাজনীতির রীতি।
ফসলের বীজের করিও যত্ন
উপড়িয়ে ফেলো যত আছে হাইব্রীড রত্ন।
০৮/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




