বিস্ফোরিত হলো ঢাকা শহর।যেমন হয় প্রতিদিন।
গরম তার আগুন হাত বুলিয়ে দেয় তাদের পিঠে-
অফিস ফেরত যারা।
শুককীটের মত গিজ গিজ করে মানুষ- বাসে,ট্রেনে।
একজন সুন্দরীর সুডৌল স্তন কিম্বা ভারি নিতম্ব- আকর্ষণ হারিয়েছে
মধ্যবিত্ত জনতার ক্লান্ত শ্রান্ত স্রোত ঘরমুখী
অনুভূতিগুলি একটির পিছে আর একটি লুকিয়ে পড়ে।
১১/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




