
বিকেলের স্নিগ্ধ গভীরে ডুবে যেতে যেতে প্রশ্নগুলি উড়ে এলো সামনে
একে একে তারা শুইয়ে দিতে চাইলো মাটির আঁধার বিছানায়
নরম তুলতুলে কীটগুলিও এলো হাসি নিয়ে
আমার সকল স্মৃতি জীবিত জনের কাছে উড়ালের অপেক্ষায়
বাসের হর্নের ভয়ংকর তীব্র আর্তনাদ
জোঁকের মত কিলবিল করতে থাকা মানুষের আক্ষেপ আর চিৎকার
আমাকে আমিত্বের গভীর হতে টেনে আনে
আর আমি আমার প্রিয় জনদের ভালবাসা অনুভব করতে থাকি।
১৩/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




