
একদিন
গোলাপ বিবর্ণ হয়ে যাবে
ঝরে পড়বে স্মৃতির গাছ হতে।
বৃষ্টির গান,বৃষ্টির ফোঁটা আমাদের এনেছিল কাছে
এই আষাঢ়ে ঘন বর্ষাতে
ঝর ঝর বৃষ্টিতে ।আমাদের ভিজিয়ে দিয়েছিল বৃষ্টি,-আহ্লাদে আনন্দে
প্রথম ভালোলাগার সুতীব্র আবেগে।
বৃষ্টি ঝরছে অনবরত
কত আষাঢ় চলে গেলো
কত শ্রাবণ শেষ হলো
কত বকুল ঝরে গেলো নীরবে
তবু শেষ হলোনা এই বৃষ্টি, প্রেমের বৃষ্টি
ভালোলাগার বৃষ্টি,ভালোবাসার বৃষ্টি
বৃষ্টি ঝরছে অনবরত।
এসো ভিজি গো আগের মত
প্রেমের বৃষ্টিতে
বর্ষার বৃষ্টিতে,
বৃষ্টি ঝরছে অনবরত।
কোন
একদিন
কোন এক শ্রাবণে আমরা আবার নামবো ,ভিজতে,ভিজিয়ে দিতে
গাছে গাছে থাকবে কদম,সোনা দিয়ে মোড়ানো বকুল
শালুক থাকবে ঝিলে
গোলাপের বিবর্ণ পাপড়ি ফিরে পাবে রঙ ,-আগের মত উজ্জল লাল।
আমরা ভিজবো প্রেমের বৃষ্টিতে,ভালোবাসার বৃষ্টিতে,আবেগের বৃষ্টিতে ,-চিরটাকাল।।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




