
আহা মরি মরি
নেতা আমার জন দরদী
কষ্ট কি আর চোখে দেখা যায়
মাটির ডালি আমার নেতার মাথায়।
আচ্ছা আমি নেতা বলছি কেন? উনারা এক একজন মন্ত্রী!
রাস্তায় বসে ছিল এক উন্মাদ
সারাদিন সে শুধু চিল্লায়-
"ওরে আমার নেতারে
তোর দায়িত্ব কি ছিল রে?
তোর লোকেরা টাকা মারে
তৈরি রাস্তা ধ্বসে পড়ে।
ভোটের আগে ভেগ ধরলি
মাথায় মাটির ডালি নিলি!
সারা বছর কি করলি?
যার কাজ যারে মানায়
তোর কাজ দেখে আমার হাসি পায়।
বোকার দেশে সঙ সাজিস
ইতরামী তুই কেন করিস "?
উন্মাদের কথা কেউ কানে নেয় না।
অন্তর্জালে দরদী নেতার ছবি
আমরা করি জয়ধ্বনি-
জয়, জন দরদী নেতার জয়।
নৌকায় ছিদ্র করে যারা,তারা খুব ভাল অভিনেতা।
১৯/০৬/২০১৭
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




