
পৃথিবীর শরীর ভেদ করে বইছে প্রবল বাতাস
নীল আকাশের বুকে লাল ঘুড়ি
উড়ছে, উড়ছে.............
স্বপ্নের কাজল পড়া চোখে
কিশোরটি তাকিয়ে আছে আকাশের পানে,- ঘুড়ি উড়ছে
ঘুড়ি উড়ছে,সুতো ছিঁড়ে,ভাসছে আকাশের বুকে
আর স্বপ্নকাজল পড়া চোখে কিশোরটি ছুটছে
ছুটছে,ছুটছে...........
পথে এক কিশোরীর সাথে দেখা তার
হৃদয়সুতোয় টান পড়াতে থমকে গিয়েছিল কিশোর ক্ষণকাল
তারপর,আবার ছুট,ছুট....। কিশোর আজও দৌড়িয়ে যাচ্ছে
সুতোকাটা ঘুড়ির পিছনে।
একদিন,- কোন এক বিষণ্ণ দুপুর খবর আনলো বয়ে
- স্বপ্নরাজ্যের কিশোর,তুমি জানো
স্বপ্নকিশোরী চলে গিয়েছে,- ওপারে।
ঘুড়ি উড়ছে,সুতো ছিঁড়ে,ভাসছে আকাশের বুকে
আর স্মৃতিকাতরসময় স্বপ্নকিশোরকে বলে-
ওর বাবা,কেন যে গেলো ভারতে চলে?
কিশোর শোনে,স্বপ্নকিশোর শোনে আর ভাবে
ফেলে আসা অতীতের কথা- কত কিছু বদলে যায় এই সবুজ পৃথিবীতে
কিন্তু স্মৃতিসময় একই থাকে।
নীল আকাশের বুকে সুতোকাটা লাল ঘুড়ি উড়ছে,উড়ছে........
স্বপ্নকিশোর ছুটছে,ছুটছে,ছুটছে........
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




