কেউ একজন এসো
কেউ একজন এসো
ইট-পাথরের দুর্ভেদ্য জঙ্গল হতে
ক্রন্দনের আওয়াজ আসছে ধীর লয়ে।
এখানে নাগরিক সকাল নেমে আসে
ব্যস্ততার শৃঙ্খলে আবদ্ধ হয়ে-
ফার্মগেট,বাংলামোটর,ধানমন্ডির জ্যাম হয়ে।
এখানে দিন উড়ে যায় মুখোশ পড়া মধ্যবিত্তের স্বপ্ন ভঙ্গের বেদনায় চেপে
আর সন্ধ্যা নেমে আসে ক্লান্ত অফিস ফেরত জনতার ঘাম বেয়ে।
কেউ একজন এসো
কেউ একজন এসো
দু'হাতে আনন্দ বিলি করতে আবর্জনায় পরিপূর্ণ হৃদয়কে।
এখানে রাত নেমে আসে, না, এখানে রাত নামেনা কখনও
এই শহর জেগে উঠে মধ্যবিত্তের চোখের আড়ালে
এসো কেউ একজন এই ইট-পাথরের স্বপ্নহীন নিরস শহরে
হেমিলিওয়নের বাঁশী হাতে,মানুষগুলিকে স্বপ্নের রাজ্যে নিয়ে যেতে।
০৮/০৭/২০১৭
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



