
ভালোবাসা মানে এই নয় যে সব সময়ই কাছে থাকা
তার চেয়েও বেশী কিছু,- মনের মাঝে থাকা।
সব সময় বলতে হবে ভালোবাসি,ভালোবাসি...... ভালোবাসি
না,তাও ঠিক নয়।তবে একবার অন্তত বলা উচিত...... ভালোবাসি।
আচ্ছা,ভালোবাসার মাঝে অনেকদিন থাকার পরও যদি মনে হয়
- কোথাও যেন ঘাটতি আছে,কিছু একটা,...... কিছু একটা হারিয়ে গিয়েছে
আমাদের মাঝ হতে।তবে কি করবো তখন আমরা? আরও সময় দেবো-
দু' জন দু' জনকে? কি করা যেতে পারে?
অনেক অনেকদিন একসাথে।তবে কি হারানোর ব্যাথাকে খুঁজছি আমরা?
তাও ঠিক নয়! তবে কি খুঁজছি...... তুমি...... আমি.......
আমাদের মাঝে থাকা ভালোবাসার সবুজ চারাটি কেমন যেন রঙ হারিয়েছে
....... বর্ণহীন লাগছে কি?.......
ভালোবাসা মানে কি কাছে থাকা সব সময়?.....
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



