রাত রাতের মতই,সময় যত গড়িয়ে চলে রাত তত বাড়ে
আর দেখো একাকীত্বও তেমন ধারা,আস্তে আস্তে চেপে বসে মনের গভীরে
মড়া মাছের চোখের মত তাকিয়ে আছে বৈদ্যুতিক বাতিটি,ভাবলেশহীন
মাথার উপর ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখা নিজেকে নিয়েই ব্যস্ত
একাকীত্বের সময় যেন পাথর চাপা ঘাসের চারা যে কিনা ভুলে গিয়েছে
নিজস্ব সত্বাকে,আলোও তাকে রাখে বঞ্চিত করে
চিন্তার সূত্রগুলি জড়িয়ে পড়ে একে অপরের সাথে
তবে ঝগড়া করতে নয়,ছিড়ে যেতে
সব কিছুরই শেষ থাকে
তাই হয়তো ঘুম নেমে আসে নিঃসঙ্গতার কোলে।
২৬/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



