তুমি ভাবছো আমার কথা,- স্বপ্ন দেখছো হয়তো
কি ভাবে জানলাম?- জানা নেই আমার। তুমি কি বলতে পারো?
আচ্ছা থাক এমন কঠিন প্রশ্ন।আমরা শুধু ভাবি আমাদের নিয়ে,সময়
না হয় যাক ভেসে যাক লঘু চিত্তে।শুনবে নাতো আমার নিষেধ।জানতেই হবে
কিভাবে বুঝতে পারলাম তোমার মনের কথা? তার আগে বলো- আমি কি তোমায়
ভালোবাসি? উত্তরে বলবে জানি- তুমি জানো।কিভাবে বুঝলে বলো আমার মনের
কথা? - হাঁসছো কেন? উত্তর কি পেয়ে গিয়েছো?
দূরে থেকেও কিভাবে স্পর্শ করি আমরা আমাদের? এই যে তুমি পৃথিবীর ওপ্রান্তে
আমি পৃথিবীর এপ্রান্তে।মনোযানে চড়ে আছি বুঝি আমরা আর ভালোবাসা উড়ে
ওই স্বপ্নাকাশে।
ভালোবাসলে সব কি জানা যায়?
মনের কথা?- তোমার, আমার; আমাদের একান্ত মনোবাসনা,লুকিয়ে রাখা কথা?
২৯/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



