
আশ্চর্য নির্লিপ্ত
আশ্চর্য রকমের অলস
মানুষ নামের ফসলের ক্ষেত ভরে গেছে আগাছায়
কাল্পনিক কিম্বা সত্য,অলিক এক কৃষক সে,হয়তো ভুলেই গিয়েছে
অমানুষ নামক আগাছায় ভরা ক্ষেতে নিড়ানি দিতে হয়
যুগে যুগে যারা দিয়েছে নিড়ানি মানুষ নামক ফসলের ক্ষেতে
তারা সবাই মানুষই ছিল,ঈশ্বর নয়
ঈশ্বর অস্ত্রে পৃথিবী বিপর্যস্ত।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



