খবরটি বাতাসেই ভেসে আসে,যেভাবে ভেসে আসে পোড়া গন্ধ সবার নাকে
আগুনের তীব্র তাপ সেই বুঝে যে আগুনের পাশে থাকে,
আমরা যারা আগুন হতে শতহস্ত দূরে,তারা কিভাবে উপলব্ধি করবো আগুনের তাপ?
তারা পালাতে শুরু করে দলেদলে,সামণ্য কিছু সম্বল হাতে নিয়ে জীবনের তাগিদে
তারা ছুটছে, পেছনে পড়ে থাকে জন্মভূমি
তারা ছুটছে,পিছনে পড়ে থাকে প্রিয় স্বজনের লাশ।
কি লাভ,মানবতা আঁকঢ়ে ধরে
কি লাভ বিশ্ব রাজনীতি বুঝে
কি লাভ,গণতন্ত্র,সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করে
কি লাভ ,কার ধর্ম কি জেনে
কি লাভ শান্তির পুরুস্কার দিয়ে
না কোন যুদ্ধ চলছে ওই সবুজ ভূমিতে
না কোন বহিরাগত শত্রু আক্রমণ চালিয়েছে
তবু লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়েছে।
তারা যখন বেরিয়ে পড়ে ঘর ছেড়ে,অজানা-অচেনা পথে
তাদের পিছনে শুধু পড়ে থাকে ঘরপোড়া ছাই
সহস্র নারীর সম্ভ্রম হারানোর তীব্র ব্যাথা-বেদনা,
শব্দের পর শব্দ জড়ো হয়,তবুও ব্যর্থ হয় সেই উদ্বাস্তু নারীর
ধর্ষিত সময়গাঁথা বর্ণনায়
শব্দের পর শব্দ জড়ো হয়,তবু যে শিশুটি নিঃস্প্রাণ ভেসে যায় নাফ নদী দিয়ে
তার বিষাদগাঁথা সময় বর্ণনায়
কোন শব্দই বলতে পারেনা সেই দুঃখের কথা যে দুঃখ লুকিয়ে রয়
খোলা আকাশের নীচে পড়ে থাকা স্বজনের গোরহীন লাশে
কোন শব্দই বলতে পারেনা জন্মভূমির অধিকারহীন মানুষের মর্মন্তুদ দুঃখগাঁথা
কোন শব্দই আসেনা রোহিঙ্গা নামক অভিশপ্ত শব্দের ব্যাখ্যায়
শুধু মনে হয় মানবতা,মনুষ্যত্ব,শিক্ষা,বিবেক ক্রমশঃ বিলীন হয়ে যাচ্ছে পুঁজিবাদের
অতলস্পর্শি গিরিখাতে,পৃথিবীও হারিয়েছে নিজেকে।
১৭/০৯/২০১৭
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



