উন্নয়নের সড়কে নেই চকচকে উজ্জলতা।
বৃষ্টি।অনবরত বৃষ্টিপাত খেয়ে ফেলছে বিটুমিন!
ঝরঝর বৃষ্টির মাঝেই চারপাশ দাপিয়ে চলে যায় যন্ত্রদানব
তারপর নেমে আসে নীরবতা?- টিনের চালে বৃষ্টির একঘেঁয়ে শব্দের জট
শেষ বিকেলের ম্লান আলো আটকে আছে ক্ষতবিক্ষত রাস্তার বিষণ্ণ বুকে
বৃষ্টির কন্ঠে বিদ্রোহী সুর বাজে-
বিটুমিন আমরা নই,খেয়ে ফেলে পিশাচে
উঠতি ধনির মুখমন্ডল জুড়ে বীর্যপাতের সুখ।
২০/০৯/২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




