ফেরা
------------
আমি হয়তো মিশে যেতে পারতাম সুনীল আকাশের বুকে
আমি মিশে যেতে পারিনি,পারিনি নিজেকে মিশিয়ে দিতে
আমি হয়তো মিশে যেতে পারতাম সাগরের গভীরে
সাগরের ঢেউ আমাকে এনে দিয়েছে কূলে
আমি হয়তো পরিণত হতাম রুপালী জ্যোৎস্নার আলোতে
কুহুক আমাকে ফিরিয়ে দিয়েছিল রাত্র দ্বিপ্রহরে
আমি হয়তো মিশেই যেতাম ফসলের সবুজে
বাতাস আমাকে উড়িয়ে এনেছে ইট-পাথরের মায়াবী মরুতে।
সঙ্গমলিপ্সু
-------------------
সঙ্গম ইচ্ছায় কাকও চায় সুমধুর কন্ঠে ডাকতে।
২১/০৯/২০১৭
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




