কোন একদিন চাওয়া ছিল শুধু খেলার
সারাদিনভর
হই হই রই রই।
হঠাৎ একদিন হারিয়ে গেল সব বাস্তবতার রঙীন স্বপ্নমাঝে।
কোন একদিন শুধুমাত্র চাওয়া ছিল তোমাকে একবার দেখতে পাওয়া
হারিয়ে গেলো সময়,হারিয়ে গেলো সেই কিশোর
আজ মধ্যযৌবনের গনগনে আগুনের আঁচে সেই কিশোর নেই কোথাও।
হারিয়ে যায় সবকিছু,হারিয়ে যায় একান্ত ভালোলাগার গোপন সময়।
কবিতা বোধহয় একাকিত্বের
কবিতা শুধুমাত্র নিঃসঙ্গতার
ক্ষুদ্র ক্ষুদ্র নিঃসঙ্গতায় ভর করে ভেসে যায় কবিতার ধূসর ঝরা পালক।
২৬/০৯/২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




