
সবজি ক্ষেতে কৃষকের যত্ন সবজি গাছকে আসস্ত্ব করেনা।বরং তাদের মনে করিয়ে দেয় তাদের বড় করা হচ্ছে তাদের হত্যা করার জন্যে।যেমন ভাবে নিশি রাতে রাতজাগা বাটপার সুশীলগণ রাজনীতির কথা বলেন রাজনীতির গায়ে কলঙ্কলেপন করতে।
বরবটিগুলি কেটে ফেলি টুকরো টুকরো করে।কড়াইয়ের গরম তেলে সবুজ বর্ণের ধ্বংস দেখতে দেখতে মনে পড়ে ঝকঝকে সবজির বাজারদরের কথা।কি আকাশছোঁয়া দাম এক একটির ঢাকার জনাকীর্ণ বাজারে।দাম আর সাধ্য সব সময়ই যেন ব্যস্তানুপাতিক।তবু ভাবলেশহীন ভাবে বাজারে বিকিয়ে যাচ্ছে সবকিছু-চাল,ডিম,মাছ,মাংস।ওদিকে সর্বশান্ত হচ্ছে খামারি।যদিও ক্রেতার পকেট হতে পালিয়ে যাওয়া টাকায় ফুলে-ফেঁপে উঠছে একদল মধ্যস্বত্ত্বভোগী।যেভাবে বেড়ে উঠে আগাছা ফসলের মাঠে।আর রাজনীতির মাঠে অতি দ্রুত বেড়ে উঠে উচ্চ ফলনশীল উঠতি ধনী নেতা।যাদের পকেটে ঝাঁপিয়ে পড়ে হাসিনার সুকৌশলী রাজনীতির সুফলের অফুরন্ত টাকা। কৃষকের মত সত্যিকারের রাজনীতিবিদরাও সর্বশান্ত হতে থাকে রাজনীতির সোনা ফলা ফসলের ক্ষেতে।
বন্যায় ফসল ডুবে যায় যখন ঠিক তখন টাকা আত্মাহুতি দেয় মজুতদারের হাতে।কমিশন চলে যায় উড়ো ঠিকানায়।
কড়াইয়ের তেলে কাটা সবজির মিলনমেলায় রাজনীতির সান্ধ্য সংগীত শোনা যায়।
১২/১০/২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





