
অনেকদিন হলো আমি আর আশ্চর্য হতে পারিনা,যখন সবকিছু
জেনেও আমরা না জানার ভান করা শিখেছি,যখন উট পাখি সেজে
বালিতে মুখ গুঁজতে শিখেছি।আমার ব্যক্তি জীবন ক্রমেই আধুনিকতার বৃত্তে
বন্দী করে ফেলেছি সজ্ঞানে।
অনেকদিন হলো কোন খবর আমাকে অবাক করেনা,কারণ ড:হুমায়ন আজাদকে
চলে যেতে দেখেছি।হ্যাঁ,বলতে পারো আমিও প্রতিবাদ করি তবে নিজের কাছাটা
চেপে ধরে।
আমি দৌড়ে যাচ্ছি এক অসুস্থ সময়কে সঙ্গী বানিয়ে আর দোষারোপ
করছি ঈশ্বরকে। যদিও মতবাদকে পারছিনা বদলাতে,সে সক্ষমতা
অর্জনের সামর্থ হারিয়ে ফেলেছি নিজেরই অজান্তে।
আমি আর আশ্চর্য হইনা- একজন জাফর ইকবালের উপর বর্বর হামলার ঘটনায়।
০৩/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




