
আমি মা কচ্ছপের পিঠে উঠে বসি,আর চলে যাই আকাশে
আকাশ নয় ও যে একটা বন।শিয়াল মামা এসে বলে এ বনে
কোন হায়েনা নেই।সব মেরে ফেলা হয়েছে।
পত্রিকার পাতায় চিৎ হয়ে পড়ে আছ লাশ। স্বাভাবিকভাবে
আমি উল্লসিত হই।যাক এবার মাদক ব্যবসা হবে সাফ।
পত্রিকার পাতা আমাকে নিয়ে যায় রুপকথার রাজ্যে
যে রাজ্যে কোন প্রাণী নেই।আছে উদ্ভিদ তবে শুধুই আগাছা।
বন্দুকের কালো নল মুখ ফিরিয়ে নেয়।ভয়ের মেঘ ঢেকে ফেলে
রুপকথার আকাশ।
আমি আমার মাথা কেটে আমার হাতে নিই
ঈশ্বর অবাক হন আর জানতে চান-আমার মাথা ধরে ছিলো কিনা?
২৩/০৫/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
