
কিছু একটা ঘটে গেলো,তোমার চোখে চোখ পড়া মাত্র
এমনই ঘটে বুঝি,যার ঘটে সেই বোঝে
তোমার দৃস্টির স্বচ্ছতা আমাকে মুগ্ধ করে
আমি কামনা করি তোমার উপস্থিতি
বারবার
বারবার।
প্লাবন আসলে এমনই হয়,ভাসিয়ে নিয়ে যায় সবকিছু
আমি ভেসে গেলাম,ভেসে যেতে চেয়েছি তাই।
চুড়ির শব্দ চারপাশে,যেন সংগীতের মূর্ছনা
গান বেজে চলে-চুড়ি নেহি এ মেরা,দিল হে মেরা।
গান শেষ হয়
রেশ থেকে যায়।
ভালোবাসা আচমকা ধরা দেয়
বাঁশের খালই,কাটা মাছের সাদা আঁশ,-ভাসছে নদীতে
সাদা মেঘের দল,ডাক হরকরার ভূমিকায়।
প্রেমের সময় খুব স্বার্থপর
পর হয় আপন,আপন হয়ে যায় পর
১৭/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



