somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠগী (৩য় অংশ)

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েটির গায়ের গন্ধে কেমন যেন অন্যরকম মাদকতা মেশানো।নাদের সরাসরি শামার চোখে চোখ রাখে।
-আমাকে কি প্রয়োজন আপনার?
শামার কন্ঠে বিরক্তি ঝরে।
-আসলে আমি আপনাকে ডাকিনি।
-মনি যে বললো?
মনির ডাক শুনে শামা ঘরে চলে আসে।নাদেরর অপজিটে চেয়ার টেনে নিয়ে বসে।
-আপনি বসার ঘরে বসেছিলেন।আপনাকে নতুন মনে হলো তাই মনির কাছে জানতে চেয়েছিলাম আপনি কে।
-তাই বলেন।আপনি কতদিন হলো মনিকে পড়াচ্ছেন?
-দিন ষোল হলো।
-এই কয়দিন আমি দেশে ছিলাম।আমি মনির একটিমাত্র ফুপী।
নাদের খেয়াল করে মনি অংক কষা বাদ দিয়ে ওদের গল্প শুনছে।
-মনি,অংক করা থামালে কেন?
নাদেরের কথা শুনে মনি আবার অংক কষতে শুরু করে।
-আপনি ছাত্র?
শামা প্রশ্ন করে।
-কি মনে হয় আপনার?
নাদেরের পাল্টা প্রশ্নে শামা হেসে ফেলে।


খুব সকালে নাদেরের ঘুম ভেঙ্গে যায়।তাড়াতাড়ি লুঙ্গি আর সাবান নিয়ে বাথরুমে ছুটে।গোসল শেষে রুমে ফেরার সময় সোহেলের সাথে করিডরে দেখা হয়।সোহেল ব্রাশ নিয়ে বাথরুমের দিকে আসছিল।সোহেল আর নাদের একই সেশন ও ডিপার্টমেন্টে পড়ে।একটু পোংটা প্রকৃতির সোহেল।নাদেরকে এত সকালে গোসল করে ফিরতে দেখে কুটিল চোখে তাকায়।নাদের প্রমাদ গুনে।
-কি ভায়া খবর কি?গতরাতে পরী এসেছিল স্বপ্নে?
সোহেল প্রশ্ন করে।
-হ পরী এসেছিল।
নাদের উত্তর করে।
-তা পরী কি সব সময় তোমার নীচে ছিল না উপরে ছিল।
-উপরে ছিল।
নাদের উত্তর করে।
-সাবাস।চালিয়ে যাও।আর হ্যাঁ এটাও জানিও যে তোমার নতুন ছাত্রের বাড়িতে যে হুর-পরী থাকে তা দেখতে কেমন।
নাদের আর কথা বাড়ায়না।হাসতে হাসতে রুমের দিকে চলে যায়।লুঙ্গি মেলতে মেলতে ভাবে স্বপ্নে শরীর আসে কিন্তু মেয়েটির মুখ কেন আসেনা।


শামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে ওর বড় ভাই ওকে ইডেনে ভর্তি করে দেয়।কলেজের প্রিয় বান্ধবীদের একজনও ইডেনে ভর্তি হয়নি।প্রথম প্রথম খুব নিঃসঙ্গ লাগত শামার।এরপর বেশ কিছু বান্ধবী জুটিয়ে নেয়।আর এ পর্যায়ে ও যা আবিষ্কার করে,সেটা হলো ওর সবগুলি বান্ধবীই প্রেম করছে।একদিন ও কয়েক বান্ধবীদের নিয়ে কাটাবনে এক রেষ্টুরেন্টে বসে।
-ওয়াসিফা,তুই প্রেম করিস কেন?
শামা প্রশ্ন করে।
-সময় কাটানোর জন্যে।
-আমি অবশ্য অন্য ধান্ধায়। যতক্ষণ ও পাশে থাকে শরীরটা বেশ গরম থাকে।আর যদি মৃদল ভালো চাকরী পায় তবে গলায় ঝুলে পড়বো।
গড়গড় করে পৃথ্বীলা বলে যায়
-যদি ভালো চাকরী না পায়?
ওয়াসিফা প্রশ্ন করে।
-স্রেফ কেটে পড়ব।
পৃথ্বীলার কথার ধরণে সবাই হো হো করে হেসে উঠে।
-সবার কথা তো হলো।শামার কথা কিছু জানা হলো না।শামা তুই বল।
ওয়াসিফা বলে।
-আমি?শীঘ্রই একটি প্রজেক্ট নেবো সময় কাটানোর জন্য।
শামা বলে।
-তাহলে গরম লাগলে এই মূহুর্তে কি করিস?
পৃথ্বীলা প্রশ্ন করে।
শামা আম্পেয়ারের মত আঙ্গুল তুলে ধরে।পৃথ্বীলা আর ওয়াসিফা কিছুক্ষণ থমকে থাকে।বড় বড় চোখ করে পরস্পরের দিকে তাকায়,তারপর হো হো করে হেসে উঠে।

ঠগী (১ম অংশ)(Click This Link)
ঠগী (২য় অংশ)(Click This Link)

চলবে
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×