
ঈশ্বর প্রথম ধরা দেন এই বাংলাদেশে-নির্বাচনের আগে
একদল উত্তেজিত ভাবে এগিয়ে আসে,আর হুংকার দিয়ে বলে -মূর্তি ভাঙ্গ
মন্দিরে মন্দিরে মূর্তি ভাঙ্গার পর ঈশ্বর নিঃশ্চিন্ত হোন-বাংলাদেশে সকলেই সাচ্চা ধার্মিক
ভোটের হিসাবের মধ্যে লুকিয়ে থাকে-লাজুক ঈশ্বর।
এদেশে গণতন্ত্র প্রথম ধরা দেয়-নির্বাচনের সময়
গণতন্ত্রের জন্যে মায়া কান্না জুড়ে দেন সকলে একসাথে
বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য ঘুম হারাম করে ফেলে “সকলে”।
এদেশে প্রথম দুর্নীতি ধরা পড়ে নির্বাচন মৌসুমে
প্রথম আলো-ডেইলী ষ্টার গং ঝাঁপিয়ে পড়ে রাম রাজত্ব কায়েমে।
এদেশে বামপন্থা ধর্ষিত হয় নির্বাচনের মৌসুমে
(বামপন্থীরাই বামপন্থায় বিশ্বাস হারিয়েছে)
মার্কিন সাম্রাজ্যবাদের অর্থে লালিত-পালিত বামপন্থীরা শিবের গাজনে গান জুড়ে দেয় নির্লজ্জ হয়ে।
এদেশে নির্বাচন এলেই সুশাসনের জন্য ঝাঁপিয়ে পড়ে একদল চেনা মার্কিন দালাল
এদেশে নির্বাচন এলেই বৃদ্ধি পায় ভারত বিদ্বেষ।
এদেশে চুম্বকের সমমেরু প্রবল বেগে আকৃষ্ট হয়-নির্বাচন মৌসুমে।
২১/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


