somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম তবু প্রেম নয় (১ম অংশ)

১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নিলয় গভীরভাবে তাকায় লীপার চোখের দিকে।কেন যে সুন্দর হয় মেয়েদের চোখ।লীপাও তাকিয়ে আছে নিলয়ের দিকে।লীপার পিছনে ক্লাসরুম।অথচ ক্লাসরুমে কাউকে দেখা যাচ্ছেনা।মোবাইলের শব্দে নিলয়ের ঘুম ভাঙ্গে।
-হ্যালো।
-উঠো।
-উঠি।ওই দুইজন উঠেছে?
-না।প্রাইভেট পড়া নেই।দু’জনেই ঘুমাচ্ছে।
-আচ্ছা রাখি।
প্রিয়তি ফোন রেখে দেয়।প্রতিদিন প্রিয়তির ফোনে নিলয়ের ঘুম ভাঙ্গে।

দাঁত মাজতে মাজতে নিলয় স্বপ্ন নিয়ে চিন্তা করে।১৯৯৮ সাল তো অনেক পিছনে।তবু লীপা স্বপ্ন হয়ে ফিরে এলো।লীপাকে ভুলা যায়না।যেমন ভুলা যায়না রুপাকে,শ্রাবণীকে।রুপা চলে গিয়েছে ভারতে।শ্রাবণী বড় লোকের মেয়ে।বিয়ে হয়েছে বড় ঘরে।
নিলয় একটি বেসরকারি অফিসে চাকরি করে।ঢাকায় থাকে। ফ্যামিলি দেশে থাকে। মাসে কয়েকবার বাড়িতে যায়।আর্থিক কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়।বারো বছরের চাকুরি জীবনে তিনবার চাকুরী বদলিয়েছে। যে বেতন পায় তা দিয়ে সংসার চলে যায় ভালো ভাবেই।তবে সঞ্চয় শূণ্য।বাধ্য হয়েই বর্তমান নিয়ে বেঁচে থাকার নীতি।

নিলয়ের অফিস সাড়ে নয়টায়।ওর বাসা হতে যেতে সময় লাগে দশ মিনিট।রেডি হয়ে অফিসে চলে যায় নিলয়।কাজের চাপে আজ অফিস হতে এক বারও বেরোয়না সে।দুপুরে একবার ফেসবুকে ঢু মারে।ম্যাসেঞ্জারে নোটিফিকেশন।কঙ্কার বার্তা-“বন্ধু আমার ম্যাসেজ পড়েনা।উত্তর দেয়না”।নীচে মোবাইল নম্বর।এর আগে আর একটি ম্যাসেজ পাঠিয়েছে সে-“আজ রমনায় মেয়েকে নিয়ে আসবো।পাড়লে এসো”।নিলয় অবাক হয়না।কারণ ফেসবুকের কল্যাণে সবাই ঘরের লোক।শুধু নিজের বউ ছাড়া।নিলয় নম্বরটি সেভ করে নিয়ে ফোন দেয়।
-হ্যালো কে বলছেন?
কঙ্কার প্রশ্ন।
-দোস্ত,আজ সকালে ফেসবুকে ঢুকিনি।
-ও!আমি ভাবলাম বন্ধু আমাকে পাত্তাই দিলনা।
-আসলে তুমি ম্যাসেজ পাঠিয়েছো সাড়ে ছয়টায়।আর আমি ঘুম থেকে উঠি আটটায়।তাই ম্যাসেজ পড়া হয়নি।
-বউ কিছু বলেনা?
-অফিস সাড়ে নয়টায়।আর প্রিয়তিই আটটার সময় ফোনে ডেকে দেয়।
-ফোনে কেন?
-ফ্যামিলি দেশে থাকে।
-তোমার বাসা কোথায়?
-মৌচাকের পিছনে।
-রান্না-বান্না কে করে দেয়।
-আমিই করি।
-বাবা,তোমার বউ কি লক্ষ্মী বর পেয়েছে।আমার বর জলও ঢেলে খায়না।
-বাড়িতে গেলে আমিও তাই।
-আমি মেয়েকে নিয়ে আজ রমনা পার্কে গিয়েছিলাম।অনেকদিন ধরেই বায়না ধরেছে রমনা পার্কে যাবে।তাই আজ নিয়ে গিয়েছিলাম ঘুরতে।
-আর একদিন আসলে জানিও।
নিলয় বলে।
-ঠিক আছে বন্ধু।
কথা শেষ হলে নিলয় কিছুটা আশ্চর্য হয়।এই প্রথম নিলয় আর কঙ্কা কথা বললো।ওদের পরিচয়ের সূত্র হলো ফেসবুক আর একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠি।

অফিস থেকে বেরিয়ে দেখে পিঠা ঘর ভাঙ্গা।পড়ে জানতে পারে সরকার আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছিল।ডা.কামাল হোসেনের বাড়ির অপোজিটে যে ফুলঘর তারও সাটার খুলে ফেলা হয়েছে।তার ঠিক পরদিনই অফিস যাবার পথে নিলয় তাকিয়ে দেখে ফুল ঘরটি মেরামত করে আবার ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে।আর পিঠাঘরের ওখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে।নিলয় মনে মনে ভাবে ধ্বংস আর সৃস্টি পাশাপাশি।

চলবে...
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×