
তুমি শুনতে পাচ্ছো কি এই হৃদয়ের ছন্দ
আহ্ আমাদের চারপাশে কত গান,কত রুপ কত গন্ধ
তুমি পাচ্ছো কি,-ভালোবাসার ডাক
ছুটে এসো,আমার পাশে এই শ্যামলীমায়,চলে এসো-
চলে এসো।
শোন নিত্য নতুন পাখির ডাক
তুমি শুনতে পাচ্ছো কি পাহাড়ি ঝর্ণার শব্দ?
শোন শোন সুর ছন্দ এই প্রকৃতির।রেখোনা,রেখোনা বন্ধ।
খোল খোল হৃদয়ের জানালা।তোমার জানালায় চেয়ে দেখো-
নীল আকাশের বিশালতা।চেয়ে দেখো-
তুমি শুনতে পাচ্ছো কি এই হৃদয়ের ছন্দ।।
১৯/০৩/২০২১
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




