
তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?
তারা নেমেছিল রাজপথে-
শিশু,কিশোর আর যত ছিল তরুণ,সব একসাথে
ধর্মীয় লেবাসে
ধর্মীয় শ্লোগানে।
তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?
মতিঝিল,-শাপলা চত্বর
পদ্মার জলে ভেসে গিয়েছে
কত ইতিহাস
সেই সব কথা অনেককাল আগের!
তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?
স্বাধীনতা কথাটি তোমরা মাননিকো কোনকালে
কলির সন্ধ্যা ছিল কি আজ?
তাই যত ডান,যত বাম
সব মতবাদ মিশেছিল একসাথে।
তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?
অবুঝ শিশু আর ঘুনে ধরা তরুণের মস্তকে
ছিল কি উন্মাদের উল্লাস?
তোমাদের প্রয়োজন শুধু লাশ
তাই মদি নয়
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও নয়
প্রতারণার চাদরে মোড়া ছিল লাশ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




