
তাদের অস্ত্রে মরিচা ধরেছিল,সকলেই তা জানতো
নবাবের যেমন মীরজাফর ছিল
তেমন ছিল মোহনলাল।
পরাজয় এড়ানো যায়নি
জয় বাংলা শ্লোগানটির জন্ম তখনো হয়নি।
তাদের অস্ত্রে মরিচা ধরেছিল,সকলেই তা জানতো
শেখ মুজিব পেয়েছিলেন তাজ উদ্দিনকে
আর ছিল খোন্দকার মোশতাক-
,মীরজাফর কি ইতিহাস?
২০২১,চেনা যায় বঙ্গবন্ধুর দলকে
২০২১,-চেনা যায় শেখ হাসিনার দলটিকে-
মুজিব শত বর্ষ-
পত্রিকার পাতায় পাতায় শতবর্ষ-
অফিসে-আদালতে,আকাশে-বাতাসে শুধুই শতবর্ষ-
ক্ষয়ে যাওয়া দলের মেরুদন্ডে মুজিবের ছবি-
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে মুজিব শতবর্ষ-
মুজিবের ছবি।
তাদের অস্ত্রে মরিচা ধরেছিল,সকলেই তা জানতো
এক মুরগী যে কি না প্রতিদিন ডিম দিত
একদিন আচমকা বসে গেলো,
তারে প্রশ্ন করলাম
কী হলো?
উত্তর এলো কেজ ফেটিগ ভেবে নিও।
তাদের অস্ত্রে মরিচা ধরেছিল,সকলেই তা জানতো
২৯/০৩/২০২১
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




