(১)
সময়ের নিঃসঙ্গ পথিক আমি
কোন কথা বলবো তারে,-মৃত্যু লুকিয়ে আছে
ওই দুটি রাঙ্গা ওষ্ঠে। নিঃসঙ্গ নিশীথের মত কাতর হয়ে
হেঁটে চলি জীবনের আলপথে।প্রার্থনার সব আয়োজন
তার তনুতটে,-স্বর্গের সৌরভ ছড়ানো সময়ে
মৃত্যু কথা বলে।
(২)
তোমার ওই সৌন্দর্য,- সব আমারই জন্যে
আমি বজ্র হয়ে গর্জে উঠি ,-মেঘহীন আকাশের বুকে
আঁধারের নির্লিপ্তায় সুখ হারিয়ে যায়।
(৩)
সময়ের নিঃসঙ্গ পথিক আমি
কোন কথা বলবো তারে,-জনতার ভীড়ে হারিয়ে যাওয়া শব্দেরা
বলেনা আর,প্রেয়সী-রুপসী আমার
আমি তোমারই জন্যে।
সময়ের নিঃসঙ্গ পথিক এক খুঁজে আপনারে।
০৪/০৬/২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



