বর্ষা ঋতুর শুরুতে,গতি পায়
অদৃশ্য ঘাতক।হট স্পটগুলি
সংখ্যায় বেড়েই চলে।
সূর্যের প্রখর তাপে যেমন তাপমাত্রা লাফিয়ে চলে
তেমনই মূত্যু আর আক্রান্তের হার গতি পায়।
শীর্ণ কঠিন পন্ডিতেরা আঙ্গুলি প্রদর্শন করে
স্বাস্থ্য বিভাগের দিকে।
আগামী জুলাই মাসে প্রাণের শহর ঢাকা
কোন দিকে যাত্রা শুরু করবে তা ভেবে
শংকিত সবাই।
রুহীগাঁও
১৭/০৬/২০২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


