আমার মন ক্রমে ডুবে যাচ্ছে হতাশার গভীরে
দারিদ্রতা বাড়ছে
মৃত্যু বাড়ছে।
এত মৃত্যু প্রতিদিন
প্রতিদিন ভাঙ্গা রেকর্ডের মত
তারা বাজিয়ে চলেছে¬-
আজও মৃত্যুর রেকর্ড হয়েছে,
ঠিক যেন বাংলাদেশ সরকারের বৈদেশিক মুদ্রার অসীম রিজার্ভ
যা কিনা বেড়েই চলে নিত্যদিন।
কি এক বিষাদসময় পার করছি
কোথাও যুদ্ধ বাধেনি
তবু স্থবির আমাদের স্বাভাবিক জীবন।
কেউ হরতাল ডাকেনি
রাজপথে নেই বিরোধীদলের পেট্রোল বোমার ভয়
তবু রাজপথে-
পুলিশ-
সেনাবাহিনী,
অবসাদগ্রস্থ রাজপথ বন্দী ঐশ্বরিক নিরবতায়।
ক্ষুধার নীরব আর্তনাদ
কেউ কি শুনতে পাও?
রুহীগাঁও
০২/০৭/২০২১
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




