লম্বা একটা স্টেশন।নিরব দাঁড়িয়ে আছে ট্রেন
-যাত্রী নেবে বলে।
বর্ষাকাল।বৃষ্টি ঝরছে অনবরত
কেউ যেন কাঁদছে।বৃষ্টির জল আর
চোখের জল মিলেমিশে একাকার-
আত্মীয় বিয়োগ ।মৃত্যুর খবর আর জন্মদিনের খবরে
কোন বিভেদ রেখা নেই এখন।
সংবাদপত্রের পাতাও মহামারীতে আক্রান্ত যেন
-ওখানে অক্সিজেন সংকট তো ঢাকার ICU তে বেড নেই
পড়তে পড়তে ক্লান্ত সকল বিকেল।
লম্বা একটা স্টেশন।নিরব দাঁড়িয়ে আছে ট্রেন
-যাত্রী নেবে বলে,
এখনও বাগানে গোলাপ ফুটে আছে
ভ্রমর কি উড়ে ফুলে ফুলে?
লম্বা এক স্টেশন,নিরব এক ট্রেন
ঊর্দি পরা কয়েকজন ফাঁকা রাজপথে রাষ্ট্রের প্রয়োজনে
সময়ের পর্দায় লটকে আছে,
শুধু খেটে চলে কৃষকের দল ক্ষেতে-খামারে বৃষ্টিতে ভিজে
মহামারীকে উপেক্ষা করে
না আছে সরাকারি বিধি ,না আছে নিষেধ তাদের তরে।
রুহীগাঁও
০৩/০৭/২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




