চারপাশে জ্বরের রুগীই বেশী।
বেশ কিছুটা মাটির রাস্তা ভেঙ্গে
আসতে হয় এ গ্রামে,
জ্বরাক্রান্ত সকলেই পরিণত হয় কুঁচে মুরগীতে
বেশ কিছুদিন পর তারা গা ঝাড়া দেয় আর নেমে পরে ফসলের জমিতে।
এ বছর বৃষ্টিপাত বেশ কম
আচমকা বৃষ্টি নামে
আর আচমকা গরম তার চাবুক হাতে
নেমে পড়ে মাঠে।
চারপাশে জ্বরের রুগীই বেশী।
তবে কেউ পরীক্ষা করাতে রাজী নয়
ধানের সতেজ চারা বাতাসের কানে ফিসফিস করে-
কিবা গুরুত্ত্ব আছে পরিসংখ্যনে?
যখন ঘরে ঘরে জ্বর।
রুহীগাঁও
১০/০৭/২০২১
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




