আমার বুকে একটি নদী বয়ে চলে দিবানিশি
নদী কোথায়,-সে তো সুনীল আকাশ,উড়ছে বকের সারি।
আশার ভেলায় কাটলো সময়
স্বপ্নতরীর জীবন,-সে তো মধুময়।
খুন হলো কে,খুন হলো কে
বলছে রাতের পাখি।
স্বপ্ন লোকের রাজকন্যা সে
যাকে ভালোবাসি।
সময় চাকায় উড়লো ধুলো,উড়লো ঝরাপাতা
শুধু নদীর বুকে বালির চরে থেমেছিল জীবনমাঝির নৌকা।
রুহীগাঁও
২৩/০৭/২০২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

