যদি আঁধার কখনো গ্রাস করে আমাদের
যেমন করে পালিত ধর্ম গ্রাস করে দেবালয়।
যদি কোন একদিন রাত ভুলে যায় শেষ হতে
যেমন প্রকৃতি ভুলে গিয়েছে কত তাপমাত্রা রাখবে এই গ্রহে
আর কোন এক সকালে ঘুম ভাঙ্গার পর মানুষ ভুলে যায় কথা বলতে
সেদিন কেমন হবে?
হয়তো শ্রদ্ধেয় শিক্ষকগণ ভুলে যাবেন শিক্ষকতা
তখন বিদ্যালয়ে বসবে অসামাজিক আড্ডা
মানুষ ভুলে যাবে বই পড়তে।
আর অবাক হয়ে দেখবো (?)
চিরচেনা সমাজের বদলে যাওয়া।
যত বাড়ে শান ওই দেবালয়ের
তত বাড়ে পাপ আমাদের মাঝে।
রুহীগাঁও
২৬/০৭/২০২১
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


