ফাঁকা এক প্রান্তর,ছুটছে তারা
যেন জ্ঞানশূণ্য
ভয়ডরহীন
কিম্বা বাবুদের অদৃশ্য চাবুক তাদের পিছনে,
যান্ত্রিকতার ভীড়মুক্ত রাজপথ মানুষের পদভারে কম্পিত।
কাঠশুষ্ক পন্ডিতগণ কথার অস্ত্রে শান দেয় অবিরত।
আগষ্ট মাস।বৃষ্টির ফোঁটায় কান্নার সুর
আর
একটি সুন্দরী রমণী পত্রিকার পাতায়,
ঢেউ তোলে
স্বার্থের সাগরে,
কাছে এসো হে সুন্দরী
তোমার জন্যে লাল গোলাপ।
আগষ্ট মাস।জ্যামিতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত নেতাগণের বিকশিত দন্তে
শোকের করুণ উৎসব।
চপ্পল খুলে তুই হাতে নে
আর ছুঁড়ে মার রঙিন পোষ্টার বরাবর।
বন্ধ্যা সময়,তাই শংকার সুর
বাতাসে ছড়ায়।
রুহীগাঁও
১/০৮/২০২১
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



