আমাদের মস্তিষ্ক পরিণত হয় মাছির চোখে
চলমান সকল ঘটনাই গিলে ফেলি একত্রে।
মুরগীগুলি প্রতিদিন ডিম পাড়ে,তবে খাঁচায়
লিটারের দুর্গন্তে নীল মাছির দল যৌন সুখ খুঁজে নেয়।
এক এক করে সংবাদপত্রের প্রতিটি পাতা উল্টিয়ে যাই
নীতি আর নীতিহীনতার দায়ভার কে বা নেবে,-বলো ভাই।
চলমান সময় যেন রুপকথার গল্প
রাজার পোষাক দেখে তাই বালক বলে উঠে,-রাজা তুমি নেংটো।।
রুহীগাঁও
১১/০৮/২০২১
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


