(এক)
গানের আসরে তুমি এক বোবা শিল্পী
তাই নীরব বীণা হাতে বসে থাকো
সকলের মাঝে।
গানের এই আসরে বধির বুঝি-সকলে
তাই নেই কোন হাততালি
শিল্পীর গানের শেষে।
(দুই)
কবে শেষ হবে এই পথ চলা
কবে পাব তোমাকে আপন করে
ওই যে বাতাস বয়ে আনে অজানা বারতা
আমি হয়তো খুব বোকা তাই পারিনা বুঝতে
তোমার ইশারা।
যাত্রা শেষে ক্লান্ত যদি হই
দিও ঠাাঁই
তোমার চরণ তলে।
(তিন)
কেন আস নাই উৎসবে
কেন জ্বেলেছিলে আগুন,-ঘৃণা ভরে?
যদি পার,তবে ভালোবেসো
দেখবে, আপনি ফুটিছে ফুল বাগানে
লেগেছে রঙ বৃক্ষের শাখে।
ঘৃণার আগুন জ্বালিয়োনা আপন হৃদয় মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
