এই যে প্রচন্ড দাবদাহ
যেন প্রকৃতি ঝলসে দিতে চায় সবকিছু
কিম্বা প্রতিশোধ নিতে চায়
প্রতিশোধ সভ্যতার আঁধারের বিরুদ্ধে
প্রতিশোধ অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে
যারা পৃথিবীকে শিখাতে আসে জ্ঞান - বিজ্ঞান
অথবা গণতন্ত্র,মানবতা,সমতা
এই তীব্র দাবদাহ চিৎকার করে বলে তাদের
- দ্বিচারিতার কথা
- ভোগ আর বিলাসিতার কথা
- শোষণ আর নিপিড়নের কথা
- ঘৃনিত হত্যাকান্ডের কথা।
নাটোর
১৫/০৪/২০২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



