somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুফী আহমাদ মাহফুজ
আমি বিশ্বাস করি, 'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ nhttps://www.facebook.com/SufiMahfuz/

যাকাত/ পরিশোধনের মাধ্যম৷

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকাত শব্দটির সাথে নফসের সামগ্রিক পরিশুদ্ধতা জড়িত, যাকাত শব্দটির আক্ষরিক অনুবাদ 'পরিশোধনের উপায়/মাধ্যম'৷ সালাত(নামাজ) এবং সওম(রোজা) করার মাধ্যমে নফস জাগতিক এবং অতিজাগতিক উভয় প্রকারের ধনরাশী সন্ঞ্চয় করতে শুরু করে৷ সালাতের কারনে অসৎ কর্ম দূর হয় আর সওম অপচয় রোধ করে ফলশ্রুতীতে নফস রেজেক/এলেম সন্ঞ্চয় করে৷ সন্ঞ্চয় স্বভাবতই নফসের মোহের উদ্রেক করে আর মোহ নিঃসন্দেহে বিভ্রান্তি ব্যতীত কিছুই নয়৷অতএব বিভ্রান্তি হতে রক্ষা পেতে সন্ঞ্চিত এলেম/রেজেক হইতে মোহকে বিচ্ছিন্ন করে দিতে হবে৷ যাকাত আমাদের সেই শিক্ষাই প্রদান করে৷
যাকাত মূলত বাধ্যতামূলক দান, সন্ঞ্চিত জ্ঞান এবং সম্পদ উভয় হতেই নির্দিষ্ট পরিমান দান করাকে জাকাতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে৷

শরীয়াত: শরীয়তে জাগতিক সম্পদের উপর প্রদেয় যাকাতের পরিমানের সর্বোচ্চ কোনো সীমারেখা নেই, এমনকি আবুবকর রা.একদিনের খাবারের পরিমান রেখে বাকী সকল সম্পদ যাকাত করে দিলে রাসুল করিম সা. এই ঘটনাকে উত্তম যাকাত হিসেবে অভিহিত করেছেন৷ অতএব কে কতখানি যাকাত করবে তার কোনো উর্ধ্বসীমা বেধে দেয়া যাবেনা তবে যারা দান করতে অনিচ্ছুক ফিকহ দ্বারা তাদেরকে জমাকৃত সম্পদের কমপক্ষে আড়াই শতাংশ যাকাত করতে বাধ্য করা হয়েছে৷
কুরআনুল হাকিম অনুসারে সম্পদের মধ্যে যদি গনীমতের অংশ যুক্ত থাকে তবে অবশ্যই সন্ঞ্চিত সম্পদের বিশ শতাংশ যাকাত করতে হবে (গনীমত কেবল যুদ্ধজয়ের মাধ্যমে প্রাপ্ত সম্পদকেই বুঝায় না বরং দলীয়ভাবে অর্জিত সকল সম্পদই গনীমতের অন্তর্ভুক্ত হবে )৷এভাবে জাগতিক সম্পদ হতে নিয়মিত যাকাত করার মাধ্যমে সম্পদের প্রতি মোহকে বিনষ্ট করতে হবে৷
তরিকত: মুর্শিদের তত্বাবধানে তরিক্বতের সালাতের মাধ্যমে মানুষ নিজের গুণ অথবা বদগুন সমূহকে চিহ্নিত করতে শেখে আর সওম করার মাধ্যমে বদগুন সমূহ দুর্বল হয়ে যায়৷ তারপর যাকাত করার মাধ্যমে সেই বদগুন সমূহকে সমূলে উচ্ছেদ করতে হয়৷
হাক্বিকত: এই পর্যায়ে মানুষ জাগতিক ভাবে দোষত্রুটি মুক্ত হয়ে নিজের জ্ঞানের দিকে মনোনিবেশ করে৷ তরিক্বতের সালাত ও সওমের দ্বারা অর্জিত জ্ঞানকে যাকাতের দ্বারা পরিশিলীত করে সঠিক ভাব যুক্ত করতে হয় এবং জ্ঞানের সাথে সংযুক্ত সকল প্রকারের 'অতি ভাব' সমূহকে যাকাত করার মাধ্যমে জ্ঞানের প্রায়োগিক উপযোগিতা সৃষ্টি করতে হয়৷
মারেফত: এই পর্যায়ে উপনীত হবার পর একজন মানুষ তার নিজস্ব জ্ঞানবারিকে অহংমুক্ত রাখতে সদা সচেষ্ট থাকে৷ফলে নিজের অর্জিত সুক্ষ জ্ঞান সমূহ হতে পাত্র এবং প্রয়োজন অনুসারে নিয়মিত ভাবে বন্টন করতে শুরু করেন৷যদিও তারা কখনোই প্রকাশ্য দাওয়াহ করেন না তথাপি নিজের কাছে আসা সকলকেই তিনি পরম যত্ন সহকারে নিজের এলেম/জ্ঞান যাকাত করতে থাকেন৷

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×