somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুফী আহমাদ মাহফুজ
আমি বিশ্বাস করি, 'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ nhttps://www.facebook.com/SufiMahfuz/

মসজিদ ভিত্তিক সন্ত্রাস এবং তাবলীগ জামাত

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামী সালাফিজমের জনক ইবনে তাইমিয়ার ভাবশিষ্য হলো মওদুদী আর মওদুদীর ভাবশিষ‍্য হলো মওলানা ইলিয়াস।এই ইলিয়াস সাহেবের স্বপ্নে প্রাপ্ত মতবাদ হচ্ছে আজকের তবলীগ জামাত অথচ দিনের পর দিন এদের দেশব্যাপী প্রচার চালাতে দেয়া হয়েছে।অনুদানের অর্থে নির্মিত মসজিদগুলিতে তারা নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলেছে।সেই নেটওয়ার্ক ব্যবহার করে জঙ্গিরা বর্তমানে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অথচ পবিত্র কুরআনে এমন অসৎ উদ্দেশ্যে তৈরী করা মসজিদ নিয়ে চৌদ্দশত বছর পূর্বেই সাবধান করা আছে, এমনকি ঐসব মসজিদে রাসূলকে কোনোদিনই না দাড়ানোর আদেশ করেছেন স্বয়ং মহান আল্লাহপাক।

"আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বশে এবং কুফরীর তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃস্টির উদ্দেশ্যে এবং ঐ লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে, তারা সবাই মিথ্যুক।"

"আপনি কখনো সেখানে দাড়াবে না, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয়, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান যেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।"

(তওবাহ :১০৭,১০৮)।

অর্থাৎ কুরআন মতেই তাবলীগ জামাতের মসজিদ ভিত্তিক নেটওয়ার্কিং নিষিদ্ধ। আজ জঙ্গিরা আশ্রয় হিসেবে কিছু মসজিদকে ব্যবহার করছে, মানুষ হত্যা করে তারা মসজিদে গিয়ে চাপাতি পরিস্কার করছে, মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালাচ্ছে! জঙ্গিদের চিহ্নিত করতে না পারা এবং জঙ্গিদের স্হান পরিবর্তন ঠেকাতে না পারার কারণও তাবলীগ জামাত। তবলীগের দলের সাথে ছদ্মবেশে তারা সহজেই স্হান পরিবর্তন করতে পারছে।যদিও হজ্জ ছাড়া ইসলামে স্বীকৃত কোনো গণসমাবেশ নেই তারপরও প্রতি বছর হাজার খানেক বিদেশি জামাতিদের দেশে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে বেদাত বিশ্ব ইজতেমা। সেই বিদেশিরা কোথায় যায় কতদিন থাকে তার কোনো নজরদারির বালাই নেই, অবশ্য আমাদের সেই জনবলও নেই।এই কারণেই ইজতেমা করার জন্য জায়গা দিতে একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশই সে সময় রাজি হয়নি। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর যতগুলো দেশে তবলীগ জামাত আছে সেখানে জঙ্গিও আছে, যেসব দেশ তবলীগ জামায়াত বন্ধ করতে পেরেছে তারা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×