খবর, “অপি করিমের দ্বিতীয় বিয়েও টিকলো না” ! পড়ে, মনে মনে বললাম, ওকে বিয়ে করতে কইছে কে? ওর তো নিজেরই জানা উচিত, “সে যে ঘটা করে এই দ্বিতীয় বিয়েটা করছে তা বেশীদিন টিকবে না!” কারণ প্রথম বিয়েটাও সেটা ঘটা করে করেছিল এবং চেয়েছিল সকলের দোয়া, নিয়েছিল উপহার, দিয়েছিল মিডিয়ায় সাক্ষাৎকার, তাও ঘটা করেই! হয়ত আর কয়দিন পর, ঘটা করে ওর তৃতীয় বিয়ের খবরটাও পাব এবং অপেক্ষা করবো তৃতীয় ভাঙ্গনেরও! এইভাবে হয়ত চার, পাঁচ, ছয়ের নামতা চলতেই থাকবে......
বিয়ে একটা বড় সামাজিক ও ধর্মীয় আচার, এটা নিয়ে এরা যে কেন ছেলেখেলা করে, বুঝি না? কিন্তু এই ছেলেখেলার প্রভাব কিন্তু আমাদের সমাজের উপর পড়ছেই, যার ফলশ্রুতিতে ভাঙছে সংসার, ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেঙে যাওয়া সংসারের সন্তান-সন্ততিরা। এর কু-প্রভাবে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সমাজ এবং তা ভয়ঙ্কর ভাবেই!
ঐশীরা একদিনে তৈরী হয়নি! অনেক অনেক কু-ঘটনার কু-প্রভাবের মিথস্ক্রিয়া হল “ঐশী”! ভাবা যায়, কোন মেয়ে তার মা-বাবাকে খুন করবে তাও আবার পরিকল্পিতভাবে? কেন এই রকম ঘটনা ঘটলো, ভাববেন কি কেউ, গভীর ভাবে?
অপি’রা স্টার! মিডিয়া স্টার! তাই তারা যা করে তাই মিডিয়া প্রচার করে ফুলিয়ে ফাঁপিয়ে! তৈরী করে নজির সমাজের চোখে এবং পরোক্ষভাবে উৎসাহিত করে সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেও, আবার পণ্য হিসেবে সেটা হয় বিক্রিও, ভাল দামে!
কিন্তু পচে যায় সমাজ! ঐশী’রা !!!
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



