somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুডলাক বাংলাদেশ! আমাদের মাথাপিছু আয় এখন ১,০৪৪ ডলার!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের আবুল, মানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব, এতদিনে একটা ভাল খবর দিলেন! তার নিজের এখতিয়ার ভুক্ত দফতরের- বিভিন্ন প্রতিষ্ঠানের নানা আর্থিক কেলেঙ্কারিতে তিনি তো অনেক আগেই "কেলেঙ্কারির এক শেষে" পরিণত হয়েছেন! সাথে সাথে বর্তমান সরকারেরও দফারফা করে ছেড়েছেন!

যাক! তাও ভাল যে, শেষবেলায় দেশবাসীকে তিনি অন্তত একটা সুখবর শোনাতে পেরেছেন!

আর এই সুখবরটা হল, “২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বছরে ৯২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪ ডলার।” মানে আমাদের মাথাপিছু আয় এখন ১,০৪৪ ডলার/বছরে!

স্বাধীনতার ৪২ বছর পর আমরা অবশেষে একটা পর্যায়ে এসে পোঁছালাম! পার হলাম একটা কঠিন ধাপ! এটাকে আবার গিটঠু ছাড়াও বলা যেতে পারে! মানে আমি বলতে চাচ্ছি, আমাদের অন্তত একটা গিটঠু ছেড়েছে!

আপনি হয়ত একটাকে একজন ছাত্রের S.S.C পাশের সাথে তুলনাও করতে পারেন! এরপর H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ, তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই! পড়ালেখার কি আর শেষ আছে ভাই?

মাথাপিছু আয় বাড়ারও কোন শেষ নেই! এখন অতিদ্রুত আমরা H.S.C, তারপর Bachelor Degree, তারপর Masters পাশ করবো। তারপর, তারপর? ...... মানে তারপরের আর কোন শেষ নেই!

মানে আমরা এখন অতি দ্রুত LDC দেশের কাতার থেকে মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে যাব! খুব হলে ওখানে পৌছাতে আমাদের আর ১০ থেকে ১৫ বছর লাগবে! তারপরের ধাপে পৌঁছানোর সময় আরও কম লাগবে!

আমরা এগোতেই থাকবো!

গুডলাক বাংলাদেশ!

০৪/০৯/২০১৩, রাতঃ ১১.৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×