somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার টোপঃ প্রেসিডেন্ট আসাদ এবার কি করবে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতক্ষণে আসল কথা জানা গেল ।; আর তা হল সিরিয়া যদি তার রাসায়নিক অস্ত্রগুলো আমেরিকা অথবা তৃতীয় কোন দেশের হাতে তুলে দেয় তাহলে সে আমেরিকা দ্বারা আক্রান্ত হবে না। সিরিয়া নিয়ে এত ঘটনার এটাই হচ্ছে আসল কথা। এর মাজেজা হল ইজরাইল ও সৌদি আরবকে এই অস্ত্রের আক্রমণ থেকে যেকোন উপায়ে রক্ষা করা বা অস্ত্রগুলো ভুলিয়ে ভালিয়ে হাতিয়ে নিয়ে তারপর আক্রমণ করা।

ইজরাইলের ভয়, যদি সিরিয়ার সেনাবাহিনী বা লেবাননের শিয়া-পন্থি গেরিলা যোদ্ধাদল “হিজবুল্লাহ” এই অস্ত্র হাতে পায় আর তার দেশের উপর এর একটাও প্রয়োগ করে তাহলেই সব শেষ। এক ঝটকায় প্রচুর মানুষ মারা যাবে। তারপরে আর যতই পাল্টা আক্রমণ করা হোক না কেন, এই ক্ষতি আর পোষাবে না।

অপরদিকে সৌদি আরবের ভয় সিরিয়ার শিয়া'পন্থী সরকার যদি ইরানের সাথে মিলে বা নিজ থেকেই তার উপর এই অস্ত্র প্রয়োগ করে তাহলে তারও দফারফা হবে। সৌদি আরব এটা ভাল করেই জানে, যদি যুদ্ধ একবার শুরু হয়, তাহলে সিরিয়া কখনোই আমেরিকার একটা সৈন্যেরও নাগাল পাবে না, কারণ তারা থাকবে কমপক্ষে হাজার মাইল দূরে, জাহাজে বা কোন দ্বিপে। আর সিরিয়ার বিমান বা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর আগেই ধ্বংসপ্রাপ্ত হবে। তাই সিরিয়া আক্রান্ত হওয়ার সাথে সাথে সে পাল্টা আক্রমণ আমেরিকাকে না করে করবে সৌদি আরবকে কারণ নাগালের মধ্যে সে তাকেই পাবে। আর সিরিয়া নিশ্চিত ভাবেই প্রথম আক্রমণটা তার সেরা অস্ত্র দিয়েই করতে চাইবে এবং সেটা যদি হয় রাসায়নিক, তাহলে তো এক আঘাতেই রাজা বাদশাদের খেল খতম। জাড়ি জুরি দেখানোর আর সময় কই? ভোগ দখল সব শেষ! তার চেয়ে রিভার্স খেলে এইসব মারাত্মক অস্ত্র হাতানোই ভাল না? পরে যা হোক একটা কিছু করা যাবে! সিরিয়া বালুর মধ্যে আর কত নরমাল বোম মারবে! মারুক না যত খুশি ! রাজতন্ত্র না বাঁচলে দেশ দিয়ে কি হবে? আর দেশের মানুষ? ওয়াক ফু ......

আর আমেরিকার উদ্দেশ্য, আসাদকে সরানোর পর, সে দেশের ক্ষমতা নিশ্চিত ভাবেই চলে যাবে সুন্নি গেরিলাদের হাতে, যারা মূলত আল কায়দার অনুসারী এবং ইজরাইল ও আমেরিকার জাত শত্রু। তাই তাদের হাতে কোনক্রমেই এই রাসায়নিক অস্ত্র পরতে দেওয়া যাবে না।

কেইবা চায় নিজ পায়ে কুড়াল মারতে? আর আমেরিকা, যে কিনা পৃথিবীর দেশে দেশে কুড়াল মেরে বেড়াচ্ছে, সে কিনা এই ভুল করবে? মানা যায়? অবশ্যই না। তাই সে ফাঁদ পেতেছে, যদি ভুলিয়ে ভালিয়ে এই অস্ত্রগুলো নিজেদের কব্জায় নেওয়া যায় অথবা কোনভাবে যদি রাশিয়ারও হাতে তুলে দেওয়া যায়, তাহলেই কেল্লাফতে। একঢিলে অনেক পাখি মারবে ...

এখন দেখা যাক, প্রেসিডেন্ট আসাদ সেই পাতা ফাঁদে পা দেয় কিনা? আর বন্ধু বেশধারীরা বিভীষণের রূপ ধরে কিনা?

০৯/০৯/২০১৩ রাতঃ ০৯.০০
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×