রেশম পোকার গল্প
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা গল্প বলি ...
বাঁশের ডালায় বিছিয়ে দেওয়া তুঁত পাতা খেয়ে খেয়ে
রেশম পোকাটি বেশ মোটা তাজা হয়ে উঠেছে। অল্প কয়দিন পরই সে তার লালা থেকে সূতা বানিয়ে নিজেকে গুঁটিয়ে ফেলবে প্রজাপতি হবে বলে।
এক সকালে শুঁয়োটি নিজের চারপাশটা লালা দিয়ে ঘিরে দিতে দিতে আগামীর স্বপ্ন দেখছিলো। এমন সময় ঘরের কোনে লুকিয়ে থাকা টিকটিকিটা তাকে দেখে টক টক করে বলে উঠলো, কিহে শুঁয়ো; তবে কি তোমার দিন ফুঁড়ালো? হেসে শুঁয়োটি বলল, না হে বড়! এবার আমি প্রজাপতি হবো, ফুলে ফুলে উড়ে বেড়াবো, মধু খাবো আর নিজ বাচ্চা তোলাবো। আহা! ডিমে ডিমে তুঁত পাতাগুলো ভরে ফেলবো আমার বংশধর দিয়ে। বলেই শুঁয়োটি নিজ কাজে মন দিলো; শরীরের চারপাশটা শক্ত করে ঢাকতে থাকলো। ঢাকতে ঢাকতে একসময় শুঁয়োটা একটা বড় সাদা গুঁটিতে পরিণত হলো।
এতদিন ধরে রেশম চাষিটি এটার অপেক্ষায়ই ছিল। এবার চাষিটি গুটিটাকে ডালা থেকে তুলে নিয়ে গরম জলে সিদ্ধ করে তা থেকে ঝকঝকে চকচকে রেশম সূতা বের করলো। তারপর সেই সূতা রাঙিয়ে রঙ-বেরঙের কাপড় তৈরি করে শোরুমের ডিসপ্লে দিলো।
আর তাই দেখে ক্রেতারা আহা! উহা করে উঠলো!
এবার আমার গল্প ফুঁড়ালো ...
০৮/০২/২০১৫ রাতঃ ১১.২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন