somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনকের মুখ

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তানের ২৩ বছরে জাতির জনক বঙ্গবন্ধু মাত্র ৪৭ বার হারতাল ডেকেছিলেন। তাও যাতে কারো জান ও মালের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে। সেই আন্দোলনে বিশাল জনগণের সম্পৃক্ততার কথা আমরা সবাই জানি। ৭ মার্চ রেসকোর্স ময়দানে লোক হয়েছিল ৩০ লক্ষের বেশি। একাধিক সামরিক হেলিকপ্টার ময়দানে টহল দিয়ে ভয় দেখাচ্ছিল শ্রোতাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে।
বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স ছিল মাত্র ১৪ হাজার টাকা। ৩২ নম্বরের জমিটা তিনি চাকরি সুবাদে এক কম্পানির কাছ থেকে পেয়েছিলেন। তিনি তার বাবাকে পৈত্রিক তিনশ বিঘা জমি বর্গদারদের দান করে দিতে বলেছিলেন। এই হল বঙ্গবন্ধু। যাঁর ব্যক্তিচরিত্রের খুঁত ধরার জন্য পাকিস্তানের গোয়েন্দা অধিদপ্তর সদা তৎপর থাকত। যাতে একটা ইস্যু তৈরি করে জনগণকে ভুল বোঝানো যায়। তাঁর ব্যক্তিচরিত্রের কোনো ত্রুটি খুঁজে বের করতে ওরা ব্যর্থ হয়েছে বার বার।
আজকের রাজনীতির সাথে একবার তুলনা করে দেখুন বঙ্গবন্ধুর রাজনীতির-- আকাশ জমিন ফারাক।
বঙ্গবন্ধুর চরিত্রের একটাই ত্রুটি ছিল। তিনি বাংলার মানুষ ভীষণ ভালবাসতেন। ৭৫ এর মার্চ মাস থেকে দেশি-বিদেশি গোয়েন্দারা তাঁকে বার বার বলেছে, ‘আপনার জীবন নাশের আশঙ্কা আছে।’ তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলতেন,‘যাঁদের আমি এত ভালবাসি তারা আমাকে হত্যা করতে পারে না।’ যখন তাঁকে হত্যা করতে আসে ঘাতকরা, তাঁর বাড়ির দেয়াল ঘেসা টিনের ঘরে ৭জন দেহরক্ষি থাকত। তাদের না ছিল উন্নত অস্ত্র না ছিল প্রশিক্ষণ। বঙ্গবন্ধু বাড়ি থেকে ইশারা করে তাদের বলেন, ‘তোমরা নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে যাও। ওদের সাথে তোমরা পেরে উঠবে না, অহেতুক মারা পড়বে।’ তারা পালিয়ে যায়। কিন্তু প্রধান দেহরক্ষী কর্ণেল জামিল বঙ্গবন্ধুর এই আদেশ মানতে আস্বীকৃতি জানান। তিনি বলেন যে বঙ্গবন্ধুর জীবন রক্ষার চেষ্টায় জীবন দিতেই তিনি গর্ববোধ করবেন। এবং তিনি শহীদ হন। কর্ণেল জামিল বঙ্গবন্ধুর নিরাপত্তার ব্যাপারে কখনো সন্তুষ্ট ছিলেন না। তিনি বার বার বঙ্গবন্ধুকে গণভবনে থাকার অনুরোধ করেছেন। কিন্তু বঙ্গবন্ধু বিষয়টিকে গুরুত্বের সাথে নেয় নি।
আজ বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন। আজ এসব কথাগুলো বার বার মনে পড়ছে। জন্মদিন আনন্দের কিন্তু বাঙালির জন্য জাতির পিতার জন্মদিন বেদনার।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×