তোমার জন্য সুন্দর ভুবন তুমি হীনা আঁধার,
তোমার জন্য শূন্য হৃদয় করে হাহাকার।
দু’চোখ জুড়ে তোমার জন্য স্বপ্ন ছিলো কত,
তোমার জন্য হৃদয়ে আমার ভালোবাসার ক্ষত।
ভাবনায় ছিলে; কল্পনায় ছিলে; ছিলে তুমি স্বপনে,
তোমার জন্য মনের ঘরে প্রেম ছিলো যতনে।
একটাই জীবন; একটাই মন; দিয়েছিলাম তোমায়,
তোমার জন্য হৃদয় ছিলো পূর্ণ ভালোবাসায়।
তোমার জন্য কাঁদি আজো; ফিরবেনা জানি হয়তো,
ভালো থেকো আমায় ভুলে; স্মৃতিগুলো নয়তো।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




