সুখ পাখি !!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুঃখ আমার জনম সাথী-
মায়ের পেটের ভাই,
সুখ-পাখিটা উড়ে বেড়ায়-
ধরতে গেলেই নাই!
যদিও বা সুখের ছোয়া-
পাই এক বিন্দু,
দুঃখ এসে হয় যে জড়ো-
এক মহা সিন্ধু !!
খাঁচা খুলে বসে আছি-
সুখ পাখিটার আশায়,
দুঃখ এসে খাঁচার দ্বারে-
বারে বারে শাসায় !!!
সুখ হলো অতিথি পাখি-
ক্ষণিকের জন্য,
দুঃখ সে তো পোষা কবুতর-
আপন ঘরে ধন্য।
দুঃখের দাহনে হৃদয় আমার-
করে শুধু খাঁ খাঁ-
সুখ, সুখ, সুখ-পাখিটার-
কবে পাবো দেখা ???

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন