হয়তো কোন জোছনা ধোয়া নিশিতে,
আসবে সে ভাসবে হৃদয় খুশিতে।
শান বাঁধানো পুকুর পাড়ে আমরা দুজন বসে,
চোখের ভাষায় বলব কথা সুখের জোয়ারে ভেসে।
দেখব তারে পরাণ ভরে রাখব মনের ঘরে,
থাকবে জুড়ে প্রেমের নীড়ে সারা জনম ভরে।
চাঁদের আলো ম্লান হবে হাসি দেখে তার,
এই জীবনে তারে ছাড়া চাইনা কিছু আর।
আমরা দুজনে প্রেমের ভুবনে দুলবো সুখের দোলায়,
ভাসবো দুজন সারা জীবন ভালোবাসার ভেলায়।

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




