দেখ্ না চেয়ে হৃদয় দিয়ে আছিস কই,
স্বপ্ন হয়ে অন্তর ছুঁয়ে আছিস শুধুই তুই।
তুই আমার স্বর্গের ঘর তুই মনের পরী,
বুকের পাঁজরে প্রেমের সাগরে ভালোবাসার তরি।
তুই সবুজ আমি অবুঝ তোর ভালোবাসায়,
আঁকব স্বপন সারা জীবন তোর চোখের ভাষায়।
ভালোবাসি তোর হাসি বাসবো জনম ভর,
থাকিস জুড়ে হৃদয় নীড়ে করিস না পর।
বুকের ভেতর দিয়ে আদর রেখেছি তোরে,
যাস নে চলে চোখের জলে ভাসিয়ে মোরে।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




